ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও যানজটমুক্ত করতে মহাসড়কে সাত দিন পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এই কঠোর নির্দেশনার কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশে মহাসড়কে সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জনস্বার্থ ও জরুরি সরবরাহ বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ডিএমপি জানিয়েছে, আগামী ১৬ মার্চ থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে পারে, তাই রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। যানজট এড়াতে সাধারণ যানবাহনকে কুড়িল-আব্দুল্লাহপুর, গুলিস্তান-সাইনবোর্ড, মিরপুর রোড-অমিনবাজার এবং ফুলবাড়িয়া-সদরঘাটসহ ব্যস্ততম রুটগুলো পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের বাইরে বা সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করতে নিষেধ করা হয়েছে।
পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য জারি করা নির্দেশনায় ডিএমপি স্পষ্ট করেছে যে, অতিরিক্ত ভাড়া আদায়, একই আসনের টিকিট একাধিকবার বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং ফিটনেসবিহীন গাড়ি নামালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। চালকদের বেপরোয়া গতি এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার জন্য ডিএমপি কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার না খাওয়া, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া বাস না ধরা এবং পণ্যবাহী ট্রাকে চড়ে যাতায়াত না করতে অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে যাত্রীদের জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়