ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফুড অ্যালার্জি থেকে হতে পারে গুরুতর বিপদ, রেহাই পেতে করণীয়
ডুয়া ডেস্ক: কিছু খাবার খেলে কিছু মানুষের গায়ে র্যাশ, চুলকানি বা শ্বাসকষ্ট দেখা দেয়। যেমন, চিংড়ি বা ডিম খাওয়ার পর গলা ও মুখ চুলকানো, দুধ খাওয়ার পর বমি হওয়া, কিংবা বেগুন খেলে গলায় চুলকানি—এগুলো সবই ফুড অ্যালার্জির লক্ষণ।
ফুড অ্যালার্জি অনেকের কাছে সাধারণ মনে হলেও এর ফলে বড়সড় বিপদ ঘটতে পারে। অ্যালার্জির মূল কারণ হলো শরীরের প্রতিরোধ ব্যবস্থার অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। যখন শরীর কোনো খাবারের নির্দিষ্ট প্রোটিনকে ক্ষতিকারক ভেবে অ্যান্টিবডি তৈরি করে, পরবর্তীতে সেই খাবার খেলে অ্যান্টিবডি হিস্টামিনসহ অন্যান্য রাসায়নিক মুক্ত করে। এর ফলে চুলকানি, র্যাশ বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়।
প্রায় সকল ধরনের খাবার থেকেই অ্যালার্জি হতে পারে। দুধ বা মাছের মতো সাধারণ খাদ্যও কিছু মানুষের জন্য অ্যালার্জির কারণ হতে পারে। সবজি, আটা-ময়দা, বাদাম এমনকি ফলের ফাইবারও অ্যালার্জির উৎস হতে পারে।
ফুড অ্যালার্জির সবচেয়ে বিপজ্জনক দিক হলো অ্যানাফাইল্যাক্সিস। এতে শ্বাসনালি ফুলে যেতে পারে, রক্তচাপ হঠাৎ কমে যায় এবং রোগী অ্যানাফিল্যাকটিক শকে চলে যেতে পারে। দ্রুত চিকিৎসা না হলে মৃত্যুর ঝুঁকিও থাকে।
রেহাই পেতে করণীয়:আগে থেকে পরীক্ষা করালে বোঝা যায় কোন খাবারে অ্যালার্জি রয়েছে। রক্ত পরীক্ষা করে অ্যালার্জেন শনাক্ত করলে ক্ষতি এড়ানো সম্ভব। এতে অ্যানাফাইল্যাক্সিসের মতো বিপজ্জনক পরিস্থিতি থেকেও রক্ষা পাওয়া যায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত