ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
নারীর আত্মপরিচয়ের নতুন ভাষা ‘ডিভোর্স রিং’
ডুয়া ডেস্ক: বিবাহবিচ্ছেদ আমাদের সমাজে এখনও এক ধরনের সামাজিক দাগ হিসেবেই বিবেচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি মানসিক চাপ, কৌতূহলী দৃষ্টি আর অব্যক্ত প্রশ্নের বোঝা হয়ে ওঠে। অথচ সেই একই বিচ্ছেদকে কেউ কেউ এখন দেখছেন জীবনের নতুন অধ্যায় শুরু করার সুযোগ হিসেবে। এই বদলে যাওয়া মানসিকতার প্রতীক হয়ে উঠছে ‘ডিভোর্স রিং’।
পশ্চিমা বিশ্বে আলোচিত এই প্রবণতা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী ভোগ। দেখতে এই আংটি অনেকটা বিয়ের বা এনগেজমেন্ট রিংয়ের মতো ঝকঝকে ও নান্দনিক হলেও এর বার্তা ভিন্ন এটি সম্পর্কের ইতি টেনে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজ হাতে নেওয়ার ঘোষণা।
লন্ডনভিত্তিক গয়না ডিজাইনার আনুশকা ডুকাস বলেন, ডিভোর্স রিং কোনো হতাশার প্রতীক নয়, বরং তা উদ্যাপনের। তাঁর মতে, বিচ্ছেদ মানেই ব্যর্থতা নয়; অনেক সময় তা সাহসী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ।
এই ধারণাকে সামনে রেখে আনুশকা নিয়মিত আয়োজন করেন ‘ডিভোর্স রিং পার্টি’। সেখানে বিবাহবিচ্ছেদ–আইনজীবী ও তাঁদের মক্কেলরা একত্র হন। ভারী আবহ নয়, বরং সেখানে থাকে গল্প, হাসি আর পারস্পরিক সহমর্মিতা। ডুকাসের ভাষায়, এটি মূলত এক ধরনের কমিউনিটি গড়ে তোলার প্রয়াস।
ডিভোর্স রিং জনপ্রিয় করে তুলতে ভূমিকা রেখেছেন তারকারাও। মার্কিন মডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাউস্কি বিচ্ছেদের পর তাঁর এনগেজমেন্ট রিংয়ের হীরা দিয়েই তৈরি করেছেন দুটি নতুন আংটি। সামাজিক মাধ্যমে তা প্রকাশ করে তিনি যেন বোঝাতে চেয়েছেন পুরোনো স্মৃতিকে মুছে ফেলা নয়, বরং নতুন অর্থে রূপ দেওয়াই তাঁর পথ।
একইভাবে জার্মান ত্বক বিশেষজ্ঞ বারবারা স্টার্মের মতো পরিচিত ব্যক্তিরাও এই প্রবণতাকে দৃশ্যমান করে তুলেছেন। তাঁদের মাধ্যমে ডিভোর্স রিং ধীরে ধীরে ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সামাজিক আলোচনার অংশ হয়ে উঠছে।
তবে বিচ্ছেদ উদ্যাপন কেবল দামি আংটির মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকের কাছে এটি মানসিক মুক্তির প্রতীক কারও ক্ষেত্রে ট্যাটু, কারও ক্ষেত্রে পার্টি, আবার কারও ক্ষেত্রে নিজের ঘর নতুন করে সাজানো। টিকটকে জনপ্রিয় #DivorcedMomCore ট্রেন্ডে নারীরা বলছেন, এবার জীবন চলবে নিজের পছন্দ আর রুচিতে।
সমাজবিজ্ঞানীরা মনে করছেন, এই প্রবণতা নারীর আত্মপরিচয় পুনর্গঠনের এক নতুন ভাষা। দীর্ঘদিন ধরে বিয়ে ও সম্পর্ককে নারীর সাফল্যের মানদণ্ড হিসেবে দেখা হয়েছে। ডিভোর্স রিং সেই ধারণাকে চ্যালেঞ্জ জানায় এবং বলে সম্পর্ক ভাঙা মানেই শেষ নয়, অনেক সময় সেটাই নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার শুরু।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ