ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ বন্ধ থাকবে যেসব মার্কেট-দোকানপাট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ত জীবনে কেনাকাটা মানেই যানজট আর ভিড় ঠেলে মার্কেটে ছুটে যাওয়া। কিন্তু দীর্ঘ সময় রাস্তায় কাটিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় দোকানপাটের শাটার নামানো, তাহলে ভোগান্তি চরমে পৌঁছায়। এমন পরিস্থিতি এড়াতে আগেভাগেই জেনে নেওয়া জরুরি মঙ্গলবার ঢাকার কোন কোন এলাকায় দোকান ও মার্কেট বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা। পাশাপাশি নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ ও সোবহানবাগের দোকানগুলোও বন্ধ থাকবে।
এছাড়া ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া এলাকাতেও খুচরা ও পাইকারি দোকানপাট বন্ধ থাকার কথা রয়েছে। ফলে এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা থাকলে ভিন্ন দিন বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের।
শুধু দোকানপাটই নয়, রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় শপিং মল ও মার্কেটও মঙ্গলবার বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা ও সেজান পয়েন্ট। পাশাপাশি নিউ মার্কেট, চাঁদনী চক ও চন্দ্রিমা মার্কেটেও বন্ধ থাকবে বেচাকেনা।
এছাড়া গাউসিয়া, ধানমণ্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার এবং গাউসুল আজম মার্কেট বন্ধ থাকবে। রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা ও মেট্রো শপিং মলেও লেনদেন হবে না।
বন্ধের তালিকায় আরও রয়েছে প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে মঙ্গলবার এসব মার্কেটমুখী যাত্রার আগে পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)