ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আজ অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক, ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে চূড়ান্ত অধ্যায়ে পৌঁছেছে প্রশাসন। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) উপদেষ্টা ও সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল সোয়া ১০টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। সেখানে তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। এরপর পর্যায়ক্রমে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্বে থাকা ৭৫ জন সচিবের সবাই আজকের বৈঠকে অংশ নেবেন। এদের মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক সচিব রয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এটিই সরকারের শেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বিদায়ী বক্তব্যে সচিবদের জন্য প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন নির্দেশনা দেবেন বলে জানা গেছে। পরে উপদেষ্টা পরিষদের সঙ্গে শেষ বৈঠকের মাধ্যমে সরকারের নিয়মিত কার্যক্রমের সমাপ্তি টানার ঘোষণা আসতে পারে।
তবে সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে কেবল উপদেষ্টা পরিষদের সীমিত বৈঠক ডাকা হতে পারে।
এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের প্রস্তুতি দৃশ্যমান হতে শুরু করেছে। কয়েকজন উপদেষ্টা তাদের সরকারি বাসভবন ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন এবং বাসা বুঝিয়ে দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন।
পাশাপাশি তিনজন উপদেষ্টা ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। সরকারি সূত্রগুলো বলছে, এসব পদক্ষেপ নির্বাচনের পর দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত বহন করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)