ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ মহামারির আশঙ্কা, বিজ্ঞানীদের বড় হুঁশিয়ারি
ডুয়া ডেস্ক: এক সময় মানবজাতিকে আতঙ্কিত করা প্রাণঘাতী গুটিবসন্ত আবারও ভবিষ্যতে বৈশ্বিক সংকটের জন্ম দিতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, স্মলপক্স নিজে না ফিরলেও তার ঘনিষ্ঠ কোনো ভাইরাস নতুন মহামারির রূপ নিতে পারে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ভ্যারিওলা নামে পরিচিত স্মলপক্স ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে দীর্ঘ বৈশ্বিক টিকাদান কার্যক্রমের মাধ্যমে ১৯৮০ সালে পৃথিবী থেকে নির্মূল ঘোষণা করা হয়। বর্তমানে এই ভাইরাসের নমুনা কেবল হাতে গোনা কয়েকটি সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন গবেষণাগারে সংরক্ষিত রয়েছে।
তবে বিজ্ঞানীরা বলছেন, স্মলপক্স নির্মূলের পর দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী টিকাদান বন্ধ থাকায় মানুষের শরীরে পক্সজাতীয় ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই শূন্যতা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অর্থোপক্সভাইরাস পরিবারভুক্ত একাধিক ভাইরাস এই সুযোগ কাজে লাগাতে পারে। এর মধ্যে রয়েছে বর্তমানে পরিচিত মাঙ্কিপক্সের পাশাপাশি তুলনামূলক কম আলোচিত কাউপক্স, বাফালোপক্স এবং ক্যামেলপক্স।
তাদের আশঙ্কা, এসব ভাইরাস ধীরে ধীরে স্মলপক্সের জায়গা দখল করে ব্যাপক সংক্রমণ ঘটাতে পারে, যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠবে।
উল্লেখ্য, শুধু বিশ শতকেই স্মলপক্সে বিশ্বজুড়ে আনুমানিক ৫০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। ইতিহাসের এই ভয়াবহ অভিজ্ঞতা সামনে রেখে বিজ্ঞানীরা পক্সজাতীয় ভাইরাসগুলোর ওপর বাড়তি নজরদারি, গবেষণা এবং প্রতিরোধমূলক প্রস্তুতি জোরদারের আহ্বান জানাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)