×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃ/ত্যু

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৭:৩৯:১২

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের।

গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং একজন সিলেটে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে।

একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে মারা গেছেন ১৭৭ জন। চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৭৯, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত