×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৭:৩২:৫১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রেওয়াজ অনুযায়ী, কোনো বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এবারের নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ দেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর নিউইয়র্ক সফরের এসব বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানা গেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত