ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গাউট বা গেঁটে বাত: কারণ, লক্ষণ ও প্রতিকারের পূর্ণাঙ্গ নির্দেশিকা
ডুয়া ডেস্ক: গাউট হল একটি মেটাবলিক এবং প্রদাহজনিত রোগ, যা সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে চলাফেরা, দৈনন্দিন কাজকর্ম এবং জীবনযাত্রার মান মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
গাউট কেন হয়?
গাউটের মূল কারণ হলো রক্তে ইউরিক অ্যাসিডের অতিরিক্ত বৃদ্ধি। অতিরিক্ত ইউরিক অ্যাসিড ধীরে ধীরে স্ফটিক আকারে জয়েন্ট বা অস্থিসন্ধিতে জমা হয়। শরীর এই স্ফটিককে ‘বহিরাগত বস্তু’ মনে করে এবং তীব্র প্রদাহ সৃষ্টি করে, ফলে হঠাৎ মারাত্মক ব্যথা শুরু হয়।
ইউরিক অ্যাসিড বাড়ার কারণগুলো:
অতিরিক্ত লাল মাংস, কলিজা, গিলা, শুঁটকি বা সামুদ্রিক মাছ খাওয়া
অ্যালকোহল গ্রহণ, বিশেষ করে বিয়ার
পর্যাপ্ত পানি না পান করা, স্থূলতা বা মেটাবলিক সিনড্রোম
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি রোগ এবং কিছু ওষুধ
পারিবারিক ইতিহাস
গাউটের সাধারণ লক্ষণ
হঠাৎ জয়েন্টে তীব্র ব্যথা, সাধারণত রাতে বা ভোরে
আক্রান্ত জয়েন্ট লাল, গরম এবং ফুলে যাওয়া
স্পর্শ করলে প্রচণ্ড ব্যথা
প্রথমে পায়ের বুড়ো আঙুলের গোড়ায়, পরে হাঁটু, গোড়ালি, কবজি বা কনুই আক্রান্ত হতে পারে
দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে জয়েন্টের চারপাশে শক্ত গাঁট তৈরি হতে পারে
চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্মে মারাত্মক অসুবিধা
ফিজিয়াট্রিক চিকিৎসা ও ব্যবস্থাপনা
গাউটের চিকিৎসায় শুধু ব্যথা কমানো যথেষ্ট নয়। ফিজিয়াট্রিস্টরা ব্যথা নিয়ন্ত্রণের পাশাপাশি অস্থিসন্ধির সুরক্ষা, স্বাভাবিক চলাফেরা এবং কাজের ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করেন।
তীব্র ব্যথার সময় আক্রান্ত জয়েন্টকে বিশ্রাম দিন
প্রয়োজনে ঠান্ডা সেঁক বা আইস প্যাক ব্যবহার করুন
ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যথানাশক, স্টেরয়েড বা কোলচিসিন সেবন করতে পারেন
অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলুন
ভারী ব্যায়াম বা দীর্ঘ সময় হাঁটা এড়িয়ে চলুন
দৈনন্দিন জীবনে করণীয়
নিয়মিত হালকা হাঁটা ও চলাফেরা করুন
নরম ও আরামদায়ক জুতা ব্যবহার করুন
হাঁটার সময় প্রয়োজনে লাঠি ব্যবহার করুন
নিচু চেয়ারে দীর্ঘক্ষণ বসা এড়িয়ে চলুন, উঁচু চেয়ার ব্যবহার করুন
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন (২-২.৫ লিটার)
লাল মাংস ও অতিরিক্ত প্রোটিন কম খাওয়া
ফল, শাকসবজি ও কম চর্বিযুক্ত খাবার বেশি খান
ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন
দীর্ঘ সময় একই জায়গায় দাঁড়ানো বা বসা এড়িয়ে চলুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ