ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গেজেটভুক্ত হচ্ছেন আরও ৪০৭ জুলাই যোদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তিন ক্যাটাগরিতে আরও ৪০৭ জন জুলাই যোদ্ধার গেজেট জারি হতে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং এখন এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘ক’ ক্যাটাগরিতে একজন, ‘খ’ ক্যাটাগরিতে ১৭ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ৩৮৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর জাগো নিউজকে বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন তালিকা এসেছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই নতুন গেজেট প্রকাশ করা হবে। আমরা মূলত প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছি।”
বর্তমানে তিন শ্রেণিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৫,৪৪২ জন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধার মর্যাদা প্রদান করা হয়।
জুলাই যোদ্ধাদের অতি গুরুতর আহতদের ‘ক’, গুরুতর আহতদের ‘খ’ এবং সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে ভাগ করা হয়েছে। আগে প্রকাশিত তালিকা থেকে মিথ্যা তথ্য থাকায় এবং একাধিকবার নাম থাকার কারণে ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।
সরকার তাদেরকে ভাতা ও সুবিধা প্রদান করছে। অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। গুরুতর আহতরা (খ) এককালীন ৩ লাখ টাকা এবং মাসে ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন। গ-শ্রেণির আহতরা এককালীন এক লাখ টাকা এবং মাসে ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। এছাড়া সকলের চিকিৎসা বাবদ সহায়তাও নিশ্চিত করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি