ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
৬ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, সঙ্গে বেড়েছে রুপাও
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, আজ বিকেল ৪টা থেকেই নতুন এই চড়া দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে আরও ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন মূল্য নির্ধারণের ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এর আগে সকালে অন্য একটি দামে স্বর্ণ কেনাবেচা হলেও বিকেলের এই সিদ্ধান্তের পর বাজারে ফের অস্থিরতা শুরু হয়েছে।
স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস বলছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণ ও রুপার সংকট এবং মূল্যের ঊর্ধ্বগতির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ গ্রাহকদের জন্য এই নতুন মূল্যতালিকা দেওয়া হয়েছে। আজ বিকেল ৪টার পর থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট