ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
দেশজুড়ে কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত কার্যকর করার দাবিতে আন্দোলনে নতুন গতি এনেছেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সারাদেশে দ্বিতীয় দফায় বাড়তি সময় নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। বুধবার থেকে সময় বাড়িয়ে এই কর্মসূচি শুরু হয়। পাশাপাশি দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মচারী নেতারা জানান, আগের কর্মসূচির তুলনায় আজ কর্মবিরতির সময় বাড়িয়ে চার ঘণ্টা করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি এবং পে স্কেলের আওতাভুক্ত দপ্তরগুলোতে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেন সরকারি চাকরিজীবীরা। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না আসায় আন্দোলনের সময় ও পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধি মেনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, সরকারকে ৩১ জানুয়ারির মধ্যে গেজেট জারির সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
তিনি আরও বলেন, দাবি আদায় না হলে আগামী শুক্রবার শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি চলমান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের বিভিন্ন দপ্তরে দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণকর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫