ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গণভোট বিষয়ে ইউজিসি-ঢাবির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশব্যাপী গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সভা আয়োজিত হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। সভায় মূল বক্তা হিসেবে গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন প্রধান সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১২ ফেব্রুয়ারির গণভোট সম্পর্কে নাগরিকদের মনে স্বচ্ছ ধারণা তৈরি করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাস্টারভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত করে একটি সমন্বিত প্রচার কার্যক্রম পরিচালনা করছে।"
মূল বক্তা অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশকে একটি প্রকৃত জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণভোট সেই নাগরিক দায়িত্ব পালনের একটি ঐতিহাসিক সুযোগ।
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ জুলাই আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, দেশের যেকোনো জাতীয় প্রয়োজনে শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ইউজিসি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতা করবে।
সভায় ১৭টি সরকারি ও ৬৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ ছাড়াও জুলাই আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি, ‘জুলাই যোদ্ধা’ এবং শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)