ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দেশের রিজার্ভ বেড়ে ৩৩.২৫ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিন শেষে রিজার্ভের এই নতুন মাইলফলক অর্জিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তা ছিল ২৮ দশমিক ০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভে প্রায় ১ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে।
এর আগে গত ৮ জানুয়ারি রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। তবে এশীয় ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের আমদানি দায় পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে গিয়েছিল। সেই ধাক্কা সামলে আবারও রিজার্ভের ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়ার কারণেই রিজার্ভে এই ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে রিজার্ভের যে পরিমাণ রয়েছে, তা দিয়ে কয়েক মাসের আমদানি ব্যয় অনায়াসেই মেটানো সম্ভব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর