ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
আরও ১৭ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়াতে ও রিজার্ভ ব্যবস্থাপনা জোরদার করতে আবারও বড় অঙ্কের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নতুন করে এই বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে।
তিনি বলেন, এই ডলার কেনার ক্ষেত্রে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
চলতি ফেব্রুয়ারি মাসেই এটি দ্বিতীয় দফা ডলার ক্রয় কার্যক্রম। এ মাসে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে।
এর আগেও চলতি ২০২৫–২৬ অর্থবছরে একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত এই অর্থবছরে মোট ৪৩২ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে