ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৬০ হাজার অতিরিক্ত সদস্য নিয়ে সরাসরি নির্বাচনী মাঠে থাকবে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবারই প্রথম সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য অতিরিক্ত ৬০ হাজার সেনাসদস্যকে নির্বাচনে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “গত ২০ জানুয়ারি থেকে সেনাবাহিনীর বিশেষ মোতায়েন কার্যকর করা হয়েছে। আগের নির্বাচনের তুলনায় এবার সেনাসদস্যের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তারা নির্বাচনের দিন পর্যন্ত মাঠপর্যায়ে সক্রিয় থেকে ভোটারদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করবেন।”
ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান আরও জানান, “আগের নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ ৪০-৪২ হাজার সদস্য মোতায়েন করেছিলাম এবং ভোটকেন্দ্রের আঙিনায় অনুমতি ছিল না। এবার সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেজন্য সেনাবাহিনী প্রধান অতিরিক্ত সদস্য মোতায়েন করেছেন।”
সংবাদ সম্মেলনে যানবাহনের সংকট বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল থাকায় অসামরিক প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। যদি সরাসরি যানবাহন না পাওয়া যায়, গাড়ি হায়ার করে সেনাসদস্যরা টহল দিতে সক্ষম হচ্ছেন। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শুধুমাত্র ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় কাজ করছে। ভোটাররা যাতে ভয়ভীতিহীন পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই সেনাবাহিনীর মূল লক্ষ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি