ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
কেন লাল গোলাপই ভালোবাসার প্রতীক? জানুন রাজকীয় ইতিহাস
ডুয়া ডেস্ক: বহু শতাব্দী ধরে লাল গোলাপ প্রেম, রোম্যান্স ও আবেগের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে। ছোট বয়সের স্নিগ্ধ আকর্ষণ থেকে শুরু করে পরিণত বয়সের গভীর ভালোবাসা, সব ক্ষেত্রেই লাল গোলাপ যেন মনের ভাব প্রকাশের অনন্য মাধ্যম।
সাহিত্যিকরা বলছেন, গোলাপ যেমন সুন্দর, তেমনি তার কাঁটা স্মরণ করিয়ে দেয় যে ভালোবাসা কখনওই সহজ নয়। প্রেম অর্জন করতে হলে দরকার সাহস, ধৈর্য ও ত্যাগ।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই ‘রোজ ডে’ পালিত হয়। ৭ ফেব্রুয়ারি থেকে প্রেমের সপ্তাহ শুরু হয়, যেখানে অনেকে হাতে একটি লাল গোলাপ তুলে মনের অনুভূতি প্রকাশ করেন। বিশ্বজুড়ে এই সময় গোলাপের চাহিদা অনেকগুণ বৃদ্ধি পায়।
লাল গোলাপের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নতুন নয়। প্রাচীন রোমান যুগেও এটি প্রেম নিবেদনের অন্যতম উপকরণ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে গোলাপ শুধু একটি ফুল নয়, বরং আবেগ, আকাঙ্ক্ষা ও রোম্যান্সের প্রতীক হয়ে উঠেছে।
ভ্যালেন্টাইনস ডের সঙ্গে যুক্ত সেন্ট ভ্যালেন্টাইনের গল্পেও লাল গোলাপের প্রতীকী ভূমিকা দেখা যায়। এটি মানুষের তৈরি এক বিশেষ চিহ্ন যেখানে ফুল হয়ে ওঠে ভালোবাসার ভাষা, অনুভূতির প্রকাশ ও হৃদয়ের বার্তাবাহক।
পৌরাণিক কাহিনিতে দেখা যায়, প্রাচীন গ্রীকের প্রেমের দেবী আফ্রোদিতি (রোমানদের ভেনাস) তার প্রিয় অ্যাডোনিসের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন। অ্যাডোনিসের বিরহে তার রক্তক্ষরণ হয়, এবং সেই রক্তে সাদা গোলাপ লাল রঙ ধারণ করে। এই গল্প ইউরোপে বহু যুগ ধরে প্রচলিত।
সপ্তদশ শতকে সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস পার্সিয়া ভ্রমণের সময় ‘ফুলের ভাষা’ বা সাংকেতিক ভাষা প্রচলন করেন। কথার পরিবর্তে ফুল দিয়ে অনুভূতি প্রকাশের এই প্রথার মধ্যে লাল গোলাপের অর্থ দাঁড়ায় গভীর প্রেম।
রাজকীয় ইতিহাসেও লাল গোলাপের উপস্থিতি লক্ষ্য করা যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রতিদিন নূরজাহানের জন্য লাল গোলাপ পাঠাতেন। রানী ভিক্টোরিয়া প্রিন্স অ্যালবার্টকে গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করতেন। রাজকীয় রোম্যান্স ও পৌরাণিক কাহিনির মিলনেই লাল গোলাপ ১৭ শতকের পর থেকে ভালোবাসার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।
কেন লাল গোলাপই ভালোবাসার প্রতীক? এর উজ্জ্বল লাল রং শক্তি, আকর্ষণ ও গভীর আবেগের প্রতীক। কাউকে লাল গোলাপ উপহার দেওয়ার মানে শুধু ফুল দেওয়াই নয়, বরং মনের অনুভূতি প্রকাশের অনন্য মাধ্যম।
অভিমান ভাঙাতে, ভালোবাসা জানানোর জন্য বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য লাল গোলাপের জুড়ি মেলা ভার। যুগে যুগে সাহিত্য থেকে বাস্তব জীবনে, সব জায়গাতেই গোলাপ আবেগ ও মুগ্ধতার প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভালোবাসা দিবসের সঙ্গে গোলাপের সম্পর্ক আরও গভীর হওয়ার কারণ হলো এর সৌন্দর্য, ঘ্রাণের মোহনীয়তা এবং সহজলভ্যতা। প্রেমের ইতিহাস যত পুরোনো, গোলাপের গল্পও ততটাই গভীর। প্রিয়জনকে মনের কথা জানাতে চাইলে একটি লাল গোলাপ যথেষ্ট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ: নেপালের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন কবে, কোথায় খেলা
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর