ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনী নিরাপত্তায় ভোটের দিন মেট্রোরেল চলাচলে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন রাজধানীর ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নির্বাচনকালীন চাপ সামাল দিতে ট্রেন চলাচলও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের দিন মেট্রোরেল কেবল নিয়মিত সময়সূচি অনুযায়ীই চলবে না, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ট্রেনও যুক্ত করা হবে।
ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচনের কারণে ঘোষিত ছুটির দিন হলেও মেট্রো ট্রেন পরিচালনা স্বাভাবিক কর্মদিবসের মতোই রাখা হবে, যাতে ভোটাররা সহজে কেন্দ্রে যেতে পারেন।
নিরাপত্তাজনিত কারণে যেসব স্টেশনের কোনো গেট সরাসরি ভোটকেন্দ্রের পাশেই রয়েছে, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে একই স্টেশনের অন্যান্য প্রবেশ ও বের হওয়ার পথ খোলা থাকবে। নির্বাচনকালীন সময়ে সেবা সচল রাখতে ডিএমটিসিএলসহ সংশ্লিষ্ট কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। ২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের দিন ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অর্থাৎ টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে এই বিধিনিষেধে আংশিক ছাড় রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা