ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্র এলাকায় মোবাইল নিষিদ্ধ, কঠোর নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটের দিন কোনো ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটাররা মোবাইল ফোন বহন করতে পারবেন না। তবে দায়িত্ব পালনের স্বার্থে প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট কেন্দ্রের পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্ধারিত দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন।
কেন্দ্রে সম্ভাব্য বিশৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবার চালু করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ। কোনো সহিংসতা বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো যাবে, যা দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়ক হবে।
এবারের নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের মোট প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যাতে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ