ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
একই দিনে পৃথকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের বক্তব্যও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে প্রচারের সূচিতে রাখা হয়েছে।
জানা গেছে, সম্প্রচার সূচি অনুযায়ী জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং তারেক রহমানের ভাষণ তার পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে দেখানো হবে।
এর আগে রোববার একই প্রেক্ষাপটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে বক্তব্য দেন। সেদিন বিটিভিতে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল