×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই

২০২৬ সেপ্টেম্বর ০৯ ০৯:৪৮:৫৭

সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই

ডুয়া ডেস্ক: দেহযন্ত্রকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ঘুমের গুরুত্ব অনেক। ঘুম শরীরের সবচেয়ে বড় ও প্রাকৃতিক ওষুধ। সুস্থ ও সতেজ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই।

শরীরের প্রতিটি অঙ্গের সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। এ জন্য নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো দরকার। ঘুম মস্তিষ্কের স্নায়ু ভালো রাখতেও সহায়তা করে।

অতিমাত্রায় পরিশ্রম এবং দিনের পর দিন পর্যাপ্ত ঘুমের অভাবে হরমোনজনিত অসুখ, ডায়াবেটিস, হৃদরোগ, বিষণ্নতা ও অতিমাত্রায় ভুলে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। সঠিকভাবে ঘুম না হলে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে এবং স্মৃতিশক্তি কমে যেতে পারে।

অনেক পেশায় রাতে কাজ বা নাইট ডিউটি করতে হয়। এ ক্ষেত্রে রাতে ঠিকমতো ঘুমাতে না পারলে দিনে ঘুমানোর চেষ্টা করতে হবে। নিয়মিত ঘুমের অভাবে রোগপ্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। তাই বড়দের পাশাপাশি বাড়ন্ত বয়সের শিশু-কিশোরদেরও সঠিকভাবে ঘুমের অভ্যাস গড়ে তোলা জরুরি।

তবে পর্যাপ্ত ঘুম যেমন শরীরের জন্য জরুরি, তেমনি প্রয়োজনের অতিরিক্ত ঘুমও ক্ষতির কারণ হতে পারে। অনেক পূর্ণবয়স্ক মানুষ টানা ১০ থেকে ১২ বা ১৫ ঘণ্টা ঘুমান। অতিরিক্ত ঘুমালে জ্বর জ্বর ভাব, অলসতা ও ঝিমুনি বাড়তে পারে।

অর্থাৎ, অতিরিক্ত ঘুমানো কিংবা অতিমাত্রায় কম ঘুমানো দুটিই শরীরের জন্য ক্ষতিকর। সুস্থ ও সতেজ থাকতে তাই নিয়মিত ও পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত