ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দিনে কতটি ডিম খাওয়া নিরাপদ? যা বলছেন পুষ্টিবিদরা
ডুয়া ডেস্ক: ডিম নিয়ে আমাদের দেশে বিতর্কের শেষ নেই। বিশেষ করে ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে কি না কিংবা দিনে কতটি ডিম খাওয়া উচিত এসব প্রশ্নে অনেকেই দ্বিধায় থাকেন। কেউ কেউ অতিরিক্ত স্বাস্থ্যসচেতন হয়ে প্রতিদিন কুসুম ফেলে শুধু ডিমের সাদা অংশ খান। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, ডিম নিয়ে প্রচলিত অনেক ধারণাই বদলাতে শুরু করেছে।
পুষ্টিবিদদের মতে, ডিম শুধু একটি পুষ্টিকর খাবার নয়; এটি একটি পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। এতে শরীরের প্রয়োজনীয় নানা ভিটামিন, খনিজ ও উচ্চমানের প্রোটিন রয়েছে, যা সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনে বা সপ্তাহে কতটি ডিম খাওয়া উচিত?
পুষ্টিবিদ ড. রূপালী দত্তের মতে, সবার জন্য ডিম খাওয়ার নির্দিষ্ট সংখ্যা এক নয়। তবে সুস্থ প্রাপ্তবয়স্ক একজন মানুষ সপ্তাহে তিন থেকে চার দিন প্রতিদিন একটি করে আস্ত ডিম অনায়াসে খেতে পারেন। শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশের জন্য প্রতিদিন একটি করে ডিম দেওয়া যেতে পারে।
অন্যদিকে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, একজন সুস্থ ব্যক্তি দিনে একটি আস্ত ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকে না।
তবে যাদের উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস বা হৃদরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিমের পরিমাণ নির্ধারণ করা উচিত।
ডিমের কুসুম ফেলে দেওয়া কি ঠিক?
প্রখ্যাত পুষ্টিবিদ শালিনী সুধাকরের মতে, ডিমের কুসুম ফেলে দেওয়া একটি বড় ভুল। কুসুমে ভিটামিন এ, ডি, ই ও বি–১২সহ শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান থাকে। এ ছাড়া এতে থাকা লুটিন ও জেক্সানথিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। তাই পুরো ডিম খাওয়াই সবচেয়ে উপকারী।
ডিম খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায়
বিশেষজ্ঞদের মতে, ডিম কীভাবে রান্না করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। ডুবো তেলে ভাজা ডিমের পরিবর্তে সেদ্ধ, পোচ বা অল্প তেলে স্ক্র্যাম্বল করা ডিম খাওয়া বেশি স্বাস্থ্যকর।
যেহেতু ডিমে খাদ্যআঁশ থাকে না, তাই ডিমের সঙ্গে শাকসবজি, লাল আটার রুটি বা ওটস খেলে হজম ভালো হয় এবং পুষ্টির ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ রান্না করা ডিমে প্রোটিনের কার্যকারিতা বেশি থাকে।
অতিরিক্ত ডিম খাওয়ার ক্ষতি
স্বাস্থ্যকর খাবার হলেও অতিরিক্ত ডিম খাওয়া উপকারী নয়। বিশেষজ্ঞদের মতে, শাকসবজি ও খাদ্যআঁশ বাদ দিয়ে শুধু ডিম খেলে কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শুধু ডিমের ওপর নির্ভর না করে মাছ, মাংস ও ডালের মতো অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবারও খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।
সব মিলিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, ডিমকে অযথা ভয় না পেয়ে পরিমিত পরিমাণে, বিশেষ করে সেদ্ধ বা পোচ করে, দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা স্বাস্থ্যসম্মত অভ্যাস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী