ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জেনে নিন যে ৫টি অভ্যাস আপনার ক্ষতি করছে
ডুয়া ডেস্ক: দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস আছে, যেগুলো প্রথমে তেমন ক্ষতিকর মনে না হলেও সময়ের সঙ্গে তা শরীর ও মনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এসব অভ্যাস ধীরে ধীরে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে। কী সেই অভ্যাসগুলো?
১. শক্তির ব্যায়াম না করা
শুধু হাঁটা বা কার্ডিও ব্যায়াম যথেষ্ট নয়। স্ট্রেংথ ট্রেনিং বা মাংসপেশি শক্ত করার ব্যায়াম না করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং শরীর ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। জিমে না গেলেও ঘরের কাজ যেমন ভারী জিনিস ওঠানামা, ঘর মোছা, কাপড় ধোয়ার মতো কাজ নিয়মিত করলে উপকার পাওয়া যায়।
২. বেশি স্ক্রিন টাইম
অতিরিক্ত স্ক্রিন ব্যবহার চোখের ওপর চাপ সৃষ্টি করে, ঘুমের মান নষ্ট করে, মনোযোগ কমায় এবং মানসিক চাপ বাড়াতে পারে। স্ক্রিন টাইম পুরোপুরি বাদ দেওয়া বাস্তবসম্মত না হলেও ভারসাম্য রাখা জরুরি।
পড়াশোনা, অফিস বা বিনোদনের কাজে দিনে ২-৪ ঘণ্টা স্ক্রিন টাইম ভালো ধরা হয়। ৪-৬ ঘণ্টা হলে তা ঝুঁকির কাছাকাছি, আর ৬ ঘণ্টার বেশি হলে ক্ষতিকর। ৮ ঘণ্টার বেশি হলে তা মারাত্মক ক্ষতির পর্যায়ে পড়ে।
৩. সবকিছুতে অতিরিক্ত কঠোরতা
সবকিছু নিখুঁত করার চেষ্টা বা ব্যর্থতাকে খুব বড় করে দেখা মানসিক চাপ ও উদ্বেগ বাড়ায়। নিজের ওপর অযথা চাপ না দিয়ে কিছুটা সহজভাবে জীবনকে নেওয়াই ভালো।
৪. দীর্ঘ সময় বসে থাকা
একটানা দীর্ঘ সময় বসে থাকলে ওজন বাড়তে পারে, রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং পেশি দুর্বল হয়ে পড়ে। কাজের ধরন যদি বসে থাকার হয়, তবে মাঝেমধ্যে বিরতি নিয়ে হাঁটাহাঁটি ও স্ট্রেচিং করা জরুরি।
৫. অনিয়মিত ঘুম
ঘুমের রুটিন এলোমেলো হলে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে এবং ক্লান্তি বাড়ে। সুস্থ থাকার জন্য নিয়মিত ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)