ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এখনও গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) ও ত্রাণকর্মীদের প্রবেশে বাধা দিচ্ছে। তবে এই বাধা সত্ত্বেও সংস্থার প্রায় ১২ হাজার স্থানীয় কর্মী ‘অমানবিক পরিস্থিতির মধ্যে’ স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গত বছর ইসরায়েল ইউএনআরডব্লিউএ-কে তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করতে নিষিদ্ধ করে। ইসরায়েলের দাবি, সংস্থার কিছু কর্মী হামাসের সঙ্গে সম্পর্কিত। তবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সম্প্রতি রায় দিয়েছেন যে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে জাতিসংঘ ও তার অধীন সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে হবে। আদালত আরও উল্লেখ করেছেন, ইসরায়েল এখনও প্রমাণ দিতে পারেনি যে, ইউএনআরডব্লিউএ-র উল্লেখযোগ্য সংখ্যক কর্মী হামাসের সদস্য।
ইউএনআরডব্লিউএ এক্স-এ প্রকাশিত এক পোস্টে জানায়, “কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়। খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অত্যন্ত জরুরি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের