ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বের প্রথম ‘জেন-জি’ প্রভাবিত নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে অভিহিত করেছে।
২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সেগুলোতে বিরোধী দলগুলোকে দেখা গেছে সীমিত অংশগ্রহণ বা বয়কট করতে।
তিন যুগ ক্ষমতায় থাকার পর, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী ও সাধারণ জনগণের অভ্যুত্থানের ফলে পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিচালিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থান ও জনসমর্থকদের মতে, এটি ২০০৯ সালের পর প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, এই নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তবে তাদের পথে শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে জামায়াতে ইসলাম।
অভ্যুত্থান পরবর্তী সময়ে উদ্ভূত নতুন তরুণ প্রজন্মভিত্তিক দল ন্যাশনাল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তাদের হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তি হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।
বিএনপি দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে জানিয়েছেন, তারা জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। এছাড়া সামনের সময়ে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবারের নির্বাচনে ভোটারদের ২৫ শতাংশই তরুণ প্রজন্ম বা জেন-জি। তাদের ভোটের সিদ্ধান্ত ভোটফল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা