ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
২০২৬ হজ ভিসা শুরু, আগাম প্রস্তুতিতে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালন করতে আগ্রহী মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য রোববার থেকে আনুষ্ঠানিকভাবে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হচ্ছে। আগাম প্রস্তুতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাতে আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ জানায়, হজ সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা ক্যালেন্ডারের অংশ হিসেবেই ভিসা ইস্যুর সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, হাজিদের সৌদিতে আগমনের বহু আগেই সার্বিক সেবা প্রস্তুত রাখা এবং ব্যবস্থাপনার মান উন্নয়নের লক্ষ্যেই ভিসা প্রক্রিয়া আগেভাগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয় ২০২৫ সালের ৮ জুন। সেদিন বিশ্বজুড়ে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দপ্তরগুলোর কাছে প্রাথমিক পরিকল্পনা সংক্রান্ত নথি পাঠানো হয়।
সফর মাসের শুরুতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবুশিবির ও অবকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্যের প্রবেশাধিকার দেওয়া হয়, যাতে পরিকল্পনা ও সমন্বয়ের জন্য বাড়তি সময় পাওয়া যায়।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৪৭ হিজরির ১ রবিউল আউয়াল থেকে আবাসন ও মূল সেবার প্রস্তুতিমূলক চুক্তি কার্যক্রম শুরু হয়। পাশাপাশি ২০২৫ সালের ১২ অক্টোবরকে প্রস্তুতিমূলক বৈঠক শেষ, পরিচালনাগত তথ্য চূড়ান্ত এবং অংশগ্রহণকারী দেশগুলোতে হাজি নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়।
জুমাদাল আউয়াল মাসে বড় পরিসরে সেবা চুক্তি স্বাক্ষর এবং সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি হজ সেবা প্রদর্শনীর আয়োজন করা হয়।
২০২৬ সালের শুরুতেই মক্কা ও মদিনায় আবাসন, পবিত্র স্থানগুলোতে পরিবহন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার চুক্তি জানুয়ারির মধ্যেই সম্পন্ন করার সময়সূচি নির্ধারণ করা হয়। এর ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে হজ ভিসা ইস্যু শুরু হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানায়, ভিসা প্রক্রিয়া শেষে মার্চ মাসে ভিসা চূড়ান্ত করা হবে এবং হাজিদের আগমনের আগের প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা নেওয়া হবে।
ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ এপ্রিল (১৪৪৭ হিজরির ১ জিলকদ) থেকে প্রথম দফায় আন্তর্জাতিক হাজিরা সৌদি আরবে প্রবেশ করতে শুরু করবেন। এর মধ্য দিয়েই হজ মৌসুমের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই অবকাঠামো ও সেবাসংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করতে ঘোষিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদেশি হাজিদের জন্য পবিত্র স্থানগুলোর সব সেবার চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন করা হয়েছে।
এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হাজি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হাজি নিজ নিজ দেশ থেকে সরাসরি প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হাজিদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি তাঁবুশিবির বরাদ্দ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ৭৩টি হজবিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত কার্যক্রম শেষ করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, ‘নুসুক মাসার’ ও ইলেকট্রনিক ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে আর্থিক ও চুক্তিগত কার্যক্রম পরিচালিত হওয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে, প্রক্রিয়া দ্রুত হচ্ছে এবং বুকিংসংক্রান্ত জটিলতা কমছে।
এক বিবৃতিতে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব দপ্তর ও সেবা প্রদানকারীদের নির্ধারিত সময়সূচি শতভাগ অনুসরণের আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হজ নিশ্চিত করতে আগাম পরিকল্পনার কোনো বিকল্প নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের