ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জানুয়ারির প্রথম ১৫ দিনে নিখোঁজ ৮০৮ জন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে জানুয়ারির প্রথমার্ধেই নিখোঁজের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র দুই সপ্তাহে শত শত মানুষ নিখোঁজ হওয়ার তথ্য সামনে আসায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে মোট ৮০৮ জনের নিখোঁজের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন মানুষ রাজধানী থেকে নিখোঁজ হচ্ছেন।
পুলিশের পরিসংখ্যান বলছে, নিখোঁজদের বড় একটি অংশ নারী ও কিশোরী। মোট নিখোঁজের মধ্যে ৫০৯ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে, যা মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। এখন পর্যন্ত পুলিশ ২৩৫ জনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। বাকি ৫৭২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
অপ্রাপ্তবয়স্ক নিখোঁজের পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারির প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ১৩ জন করে শিশু ও কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ ১৯১ জন অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জনই মেয়ে, যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
প্রাপ্তবয়স্ক নিখোঁজদের মধ্যে ৩৬৩ জন নারী ও ২৫২ জন পুরুষ। পুলিশ এখন পর্যন্ত ৯১ জন নারী ও ৯০ জন পুরুষকে উদ্ধার করেছে। অন্যদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, এত বড় সংখ্যায় মানুষ নিখোঁজ হওয়া স্বাভাবিক নয়, এটি স্পষ্টতই আতঙ্কজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। তার অভিযোগ, বিজেপির শাসনে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
তবে দিল্লি পুলিশ দাবি করেছে, নিখোঁজের হার আন্তর্জাতিক মানদণ্ডে তুলনামূলকভাবে কম। পুলিশের ভাষ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে শিশু বা কিশোরদের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হলে উদ্বিগ্ন অভিভাবকেরা নিখোঁজ ডায়েরি করেন, যা সরকারি পরিসংখ্যানে যুক্ত হয়ে যায়।
পুলিশের পরিসংখ্যানে আরও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি মাসে এখন পর্যন্ত ১ হাজার ৭৭৭ জন নিখোঁজের অভিযোগ এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে এ সংখ্যা ছিল ২ হাজার ৪২ জন এবং ২০২৪ সালে ছিল ১ হাজার ৭৮৬ জন। পুলিশের দাবি, আগের দুই বছরের তুলনায় চলতি বছরে নিখোঁজের হার কিছুটা কম। এছাড়া ২০২৫ সালে মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে ১৫ হাজার ৪২১ জনকে পরে উদ্ধার করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)