ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকার ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় ২৫ হাজার পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রের নিরাপত্তা শক্তিশালী করার জন্য বডি ক্যামেরা মোতায়েন করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই তথ্য জানান। অনুষ্ঠানে তিনি জানান, রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা ভোট ও গণভোটকে সামনে রেখে আরও শক্তিশালী করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে মোট ১,৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সাধারণ ৫১৭টি ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন এবং প্রত্যেক কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে।
নির্বাচন কার্যক্রমের জন্য ডিএমপির ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর