ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাবে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান। তবে তিনি স্পষ্ট করেছেন, আমেরিকার মূল ভূখণ্ডে কোনো হামলার সম্ভাবনা নেই।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এই হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারের কিছু অংশ ইরানের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়েছে।
আরাঘচি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান প্রস্তুত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি, তবে উভয় পক্ষই শিগগিরই আলোচনার ওপর একমত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনো আলোচনার বিষয় হতে পারে না। এটি শুধুমাত্র দেশের প্রতিরক্ষার অংশ।
এদিকে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠককে সফল এবং “খুবই ভালো” হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)