ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
উত্তেজনা তুঙ্গে: মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে সেই দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভার্চ্যুয়াল দূতাবাসের এক জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ইরানে বর্তমানে নজিরবিহীন নিরাপত্তা কড়াকড়ি চলছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, গণপরিবহনে বিঘ্ন এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাপকভাবে বিচ্ছিন্ন বা সীমিত করা হয়েছে। অনেক বিমান সংস্থা এরই মধ্যে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন।
মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “এ মুহূর্তে ইরান ছাড়ুন। দেশ ছাড়ার জন্য মার্কিন সরকারের ওপর নির্ভর না করে ব্যক্তিগত উদ্যোগে দ্রুত পরিকল্পনা করুন। কারণ যেকোনো সময় অল্প সময়ের নোটিশে সব ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে। সম্ভব হলে আকাশপথের পাশাপাশি স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার চেষ্টা করুন।”
নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে:
১. দ্বৈত নাগরিকদের জন্য সতর্কতা: ইরান সরকার দ্বৈত নাগরিকদের কেবল ইরানি হিসেবেই বিবেচনা করে। তাই মার্কিন পাসপোর্ট ব্যবহার করলে আটকের ঝুঁকি থাকতে পারে; প্রয়োজনে ইরানি পাসপোর্ট ব্যবহার করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২. নিরাপদ অবস্থান: যারা এই মুহূর্তে দেশ ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ কোনো ভবনে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ ও জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. বিক্ষোভ এড়িয়ে চলা: যেকোনো ধরনের মিছিল, বিক্ষোভ বা জমায়েত এড়িয়ে চলতে এবং নিজেদের পরিচয় গোপন রাখতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট জানিয়েছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে তারা ইরানে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দিতে পারছে না। তাই নিজ দায়িত্বেই নাগরিকদের দ্রুত এই বিপজ্জনক অঞ্চল ত্যাগ করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের