ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
খালি পেটে ডিম খাওয়া ঠিক? যা জানালেন পুষ্টিবিদ
ডুয়া ডেস্ক: সকালের নাশতায় পুষ্টিকর খাবার হিসেবে ডিমের জনপ্রিয়তা অনেক পুরোনো। তবে অনেকেই ভাবেন, খালি পেটে ডিম খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে রান্না করা ডিম খালি পেটে খাওয়া শুধু নিরাপদ না, বরং দারুণ উপকারীও।
সাধারণত সকালের নাশতায় সিদ্ধ ডিমের পাশাপাশি থাকে ওমলেট, পোচ, চপ, এগ সালাদ কিংবা ডিমের নানা পদের খাবার। তবে দিনের শুরুতে এমন খাবার খাওয়া ভালো না খারাপ এ নিয়ে অনেকের মনে রয়েছে বিভ্রান্তি।
পুষ্টিবিদদের মতে, ডিম প্রোটিন, ভিটামিন, খনিজ, ক্যারোটিনয়েড, লিউটিন, জিয়াজ্যান্থিনসহ নানা পুষ্টি উপাদানে সমৃদ্ধ। তাই শিশু থেকে বয়স্ক-সব বয়সের মানুষই ডিম খেতে পারেন।
তবে রাতের দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালে খালি পেটে ডিম খেলে শরীর দ্রুত এনার্জি পেতে শুরু করে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার বলেন, খালি পেটে ডিম খাওয়া তখনই উপকারী যখন সেটি সিদ্ধ করে খাওয়া হয়।
তার মতে, সকালের নাশতায় সিদ্ধ ডিমের সালাদ, চপ বা কোরমা রাখা যেতে পারে, কারণ এগুলো শরীরে দ্রুত কাজ করে এবং শক্তি জোগায়।
অন্যদিকে, পোচ, হাফ বয়েল বা ওমলেটের মতো পদ খালি পেটে খাওয়া ঠিক নয়। এসব পদ্ধতিতে রান্না করা ডিমে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে, যা পেটে প্রদাহ সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের ভাষায়, খালি পেটে সিদ্ধ ডিম খেলে অসংখ্য উপকারিতা পাওয়া যায়-চুল পড়া কমে, দৃষ্টিশক্তি বাড়ে, শরীরের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ হয় এবং ত্বক আরও উজ্জ্বল হয়।
রক্তস্বল্পতায় ভোগা ব্যক্তিদের জন্যও সিদ্ধ ডিম উপকারী, কারণ এটি অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। পাশাপাশি খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানো, হাড় মজবুত করা এবং মানসিক চাপ কমাতেও সিদ্ধ ডিমের ভূমিকা অনন্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা