ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ইসরায়েলে পশ্চিম তীর দখলের বিতর্কিত বিল অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিতর্কিত একটি বিল প্রথম ধাপে পাস করেছে ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট)। বিলটি চূড়ান্ত অনুমোদন পেলে ফিলিস্তিনের এই অঞ্চল ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে এবং দেশটি সেখানে পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে।
বুধবার (২২ অক্টোবর) মাত্র এক ভোটের ব্যবধানে—২৫-২৪ ভোটে—বিলটি পাস হয় বলে জানিয়েছে আলজাজিরা, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে।
তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটির বিরোধিতা করেন। তার নেতৃত্বাধীন লিকুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটে অংশ নেননি বা বিরত থাকেন। কিন্তু দলের জ্যেষ্ঠ সদস্য ইউলি এডেলস্টাইন নেতানিয়াহুর অবস্থানের বিপক্ষে ভোট দেন, যা বিলটি পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এমন দখলমূলক উদ্যোগের প্রতি সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিলটি এখনো আইনে পরিণত হয়নি; নেসেটে আরও কয়েকটি ধাপের অনুমোদন পেলে এটি কার্যকর হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম তীরকে সংযুক্ত করার এই পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিভাজন তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়াবে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের আনুষ্ঠানিক দখল অবৈধ। এমন উদ্যোগ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল