ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এপস্টেইন নথি: ক্ষমা চাইলেন বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য ক্ষমা চেয়েছেন। এপস্টেইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করা কয়েক লাখ নথির মধ্যে একটি ড্রাফট ইমেইলে দাবি করা হয়েছে, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িত ছিলেন।
নথিতে বলা হয়েছে, এপস্টেইন দাবি করেছিলেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। এপস্টেইনের মতে, সম্পর্কের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সুস্থ হতে গেটস ওষুধ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি অনুযায়ী, এটি করা হয়েছিল যাতে তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করতে পারেন।
তবে বিল গেটস এই দাবিকে ভুল বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৯নিউজকে বলেছেন, “আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত এবং ক্ষমা চাই। কিন্তু ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না এপস্টেইনের উদ্দেশ্য কি ছিল। এপস্টেইন কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?”
বিল গেটস আরও বলেন, এপস্টেইনের সঙ্গে তার প্রথম যোগাযোগ ২০১১ সালে হয়। এরপর তিন বছরের মধ্যে তিনি একাধিকবার ডিনারে যোগ দেন। তবে কখনো এপস্টেইনের ক্যারিবিয়ান দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ছিল না।
গেটসের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন, তিনি এসব অভিযোগ সম্পর্কে জানতেন না এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত