ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
একাদশে শেষবারের ভর্তি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগ্রহী এবং এখনো সুযোগ পেতে না পারা শিক্ষার্থীদের জন্য শেষবারের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর চতুর্থ ধাপের শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এই নিশ্চয়তা প্রক্রিয়া চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। এর পর আর কোনো সুযোগ থাকবে না।
শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-এর
পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে। এছাড়া, বিদ্যমান আসন সংখ্যা বিবেচনা করে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল