ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
মেডিকেলে দ্বিতীয় দফার মাইগ্রেশন ও অপেক্ষমাণদের ভর্তি শুরু
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহে এমবিবিএস এবং বিডিএস কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত ৬৮ জন শিক্ষার্থী আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু করে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা, পছন্দক্রম ও শূন্য আসনের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় দফার মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মাইগ্রেশনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কলেজ থেকে বদলি হয়ে নতুন কলেজে ভর্তি হতে হবে। ব্যর্থ হলে শিক্ষার্থীর উভয় কলেজের ছাত্রত্বই বাতিল হয়ে যাবে।
একইভাবে অপেক্ষমাণ তালিকা থেকে যারা প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন, তাদের নির্বাচিত মেডিকেল বা ডেন্টাল কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। ভর্তির জন্য আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল সনদপত্র, নাগরিক সনদ ও প্রয়োজনীয় ছবিসহ অন্যান্য নথি সাথে রাখতে বলা হয়েছে।
ভর্তি ও মাইগ্রেশন শেষে শিক্ষার্থীরা চাইলে পুনরায় ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। ভর্তির বিস্তারিত তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে খুদে বার্তায় বিষয়টি জানানো হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা