ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
চ্যালেঞ্জ থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাব: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন দায়িত্বের প্রথম দিনেই জনগণের আস্থা পূরণে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় তিনি বলেন, মানুষের বিশাল প্রত্যাশা বাস্তবায়নে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।
আইনমন্ত্রী জানান, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে গত প্রায় ১৭ বছরে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ স্মরণে রেখেই দায়িত্ব পালন করবেন। তিনি স্বীকার করেন, সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে তিনি অবিরাম কাজ চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই তাদের পথনির্দেশক হবে। দেশের গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি সাম্প্রতিক জুলাই আন্দোলনে নিহতদের আদর্শ ধারণ করে সামনে এগোনোর কথাও উল্লেখ করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধের বিচার আইনের নিজস্ব প্রক্রিয়াতেই চলবে। তবে কোথাও আইনের অপব্যবহারের অভিযোগ থাকলে সেটিও সরকার গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে বলে জানান তিনি।
সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে তার ব্যক্তিগতভাবে কিছু যোগ করার নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত