ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
এনটিআরসিএ-র মাধ্যমে প্রশাসনিক নিয়োগ; যেভাবে আবেদন করবেন প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক পদগুলোতে নিয়োগের জন্য ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর অনলাইন আবেদন চলছে। এই পরীক্ষা ১৩ হাজার ৫৯৯টি পদে, যার মধ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপার পদ অন্তর্ভুক্ত। আবেদনপত্র পূরণের সময়সীমা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১:৫৯ পর্যন্ত।
এর আগে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ ফেব্রুয়ারি। প্রার্থীরা আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১:৫৯ পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
নতুন প্রকাশিত জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৬ অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্ল্যাটফর্ম হালনাগাদ করতে এনটিআরসিএ আবেদন প্রক্রিয়ার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে। এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাউশির স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে ১০ হাজার ২৭৮টি শূন্যপদ রয়েছে। স্নাতক কলেজে অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭টি, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩ ও সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ ৫০৪টি।
মাদ্রাসায় কামিলের অধ্যক্ষ ৩৪, উপাধ্যক্ষ ৫৩, ফাজিলের অধ্যক্ষ ২০২, উপাধ্যক্ষ ৩৪৩, আলিমের অধ্যক্ষ ২১৯, উপাধ্যক্ষ ৩৭৭। দাখিল মাদরাসায় সুপার ৮৯১ ও সহকারী সুপার ১,০০৪টি শূন্যপদ। মাদ্রাসার মোট শূন্যপদ ৩,১৩১।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ১১০টি, ভোকেশনালে সুপার ৪০ ও সহকারী সুপার ৪০। মোট শূন্য প্রতিষ্ঠানপ্রধান পদ ১৯০।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।
সঠিকভাবে আবেদন জমা দেওয়ার পর একটি ইউজার আইডি প্রদান করা হবে। প্রার্থীরা সেই আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে ৩৫০ টাকা ফি জমা দেবেন। ফি জমা দেওয়ার সময়সীমা আবেদন ফরম জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস