ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের সূচিতে নতুন পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে সংশোধন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত পরীক্ষার তারিখ ও সময় আংশিক পরিবর্তন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাত কলেজের অধ্যক্ষদের মতামত ও অন্তর্বর্তীকালীন প্রশাসকের সুপারিশের ভিত্তিতেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে তা আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় নেওয়া হবে।
এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি থেকে চলমান পরীক্ষাগুলোর সময়ও এগিয়ে আনা হয়েছে। আগে যেসব পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, সেগুলো এখন সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
এছাড়া ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাও দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় শুরু হবে। তবে পরীক্ষার অন্যান্য শর্ত ও সময়সীমা অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে