ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করে নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ রমজান মাসজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ ওই আদেশ দেন।
ওই আদেশের পেছনে ছিল একটি রিট আবেদন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। এর আগে গত ৫ জানুয়ারি তিনি একই দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠান, যা শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রেরণ করা হয়।
নোটিশে দাবি করা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে। সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে বলা হয়, প্রচলিত রীতি-নীতি আইনের মর্যাদা পেতে পারে—এ কারণে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক হতে পারে।
আরও বলা হয়, ছোট শিক্ষার্থীদের দীর্ঘ সময় স্কুলে যাওয়া-আসা ও ক্লাসের চাপ তাদের রোজা পালনে কষ্ট সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় চর্চায় বাধা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে রমজানে স্কুল চালু থাকলে শহরে যানজট বাড়ে এবং জনদুর্ভোগও বৃদ্ধি পায়—এ যুক্তিও নোটিশে উল্লেখ করা হয়।
সরকার নোটিশের জবাব না দেওয়ায় পরে রিট দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে স্কুল বন্ধের নির্দেশ দেয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের সর্বশেষ আদেশে সেই নির্দেশ আপাতত স্থগিত থাকছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ