ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ছুটির বাজারে স্বর্ণ ও রুপায় দরপতন
নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী মার্কিন ডলার ও ছুটির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে কমেছে রুপার মূল্যও। যুক্তরাষ্ট্র ও এশিয়ার বড় বাজারগুলোতে লেনদেন সীমিত থাকায় মূল্যবান ধাতুগুলোর চাহিদা কিছুটা দুর্বল হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৮ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৭ শতাংশ কমে ৫ হাজার ৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে। যদিও দিনের শুরুতে এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।
একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৫ হাজার ২৭ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।
আজ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে উপলক্ষে বাজার বন্ধ ছিল। পাশাপাশি চীনসহ এশিয়ার কয়েকটি দেশে চন্দ্র নববর্ষের ছুটি চলায় বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল এবং বাজারে তারল্যও সীমিত ছিল।
বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ছুটির কারণে লেনদেন কম থাকায় স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।
এদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের মান বৃদ্ধি পাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য সুদের হার কমানো নিয়ে মিশ্র সংকেত দিচ্ছে। জানুয়ারিতে ভোক্তা মূল্য প্রত্যাশার তুলনায় কম বেড়েছে, তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি ছিল আশাতীত। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা সাধারণত বাড়ে—এই প্রত্যাশাও বাজারে প্রভাব ফেলছে।
অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৭ দশমিক ০৯ ডলারে নেমেছে। যদিও সেশনের শুরুতে রুপার দর ৩ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল। শুক্রবারের শেষ লেনদেনে রুপা ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল এবং গত ২৯ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট