ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে আনুষ্ঠানিক চিঠি
নিজস্ব প্রতিবেদক: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সাংবিধানিক বিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন, আর এ দায়িত্ব পালন করবেন এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংসদ সচিবালয় থেকে শপথ আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, সকাল ১০টা থেকে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে অনুষ্ঠান শুরু হবে। সদস্যদের উপস্থিতির ভিত্তিতে একাধিক দফায়, গ্রুপভিত্তিকভাবে শপথ পাঠ অনুষ্ঠিত হতে পারে।
সংবিধান অনুযায়ী সাধারণত পূর্ববর্তী সংসদের স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ান। কিন্তু গত ২ সেপ্টেম্বর সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও আনুষ্ঠানিকভাবে পদ ছাড়েননি। ফলে বাস্তব পরিস্থিতিতে তাদের মাধ্যমে শপথ আয়োজন সম্ভব হচ্ছে না।
সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার বহাল থাকবেন। তবে কার্যত দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দেওয়ায় বিকল্প সাংবিধানিক বিধান কার্যকর করা হচ্ছে।
১৪৮(১) ও ১৪৮(২) অনুচ্ছেদে স্পিকার বা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথের বিধান থাকলেও বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য হচ্ছে ১৪৮(২ক) অনুচ্ছেদ। এতে বলা হয়েছে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ আয়োজন সম্ভব না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন।
এছাড়া সংবিধানের তফসিল-৩ অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠের ক্ষমতা রাখেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)