ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএসইর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে বিনিয়োগকারীদের সুবিধার্থে লেনদেন সকাল ১০টায় শুরু হবে এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের জন্য ‘পোস্ট ক্লোজিং সেশন’ কার্যকর থাকবে। তবে ডিএসইর দাপ্তরিক বা অফিসিয়াল কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় আগের সময়সূচিতেই বাজার পরিচালিত হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকও রমজান মাসের জন্য ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে। সেই অনুযায়ী, রমজানে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের এই সমন্বিত সময় পরিবর্তন মূলত রমজানে গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল