ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউন উপেক্ষা করে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের কোনো প্রভাব শেয়ারবাজারে পড়েনি। বরং স্বাভাবিক গতিতেই লেনদেন সম্পন্ন হয়েছে। দিনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী গতি লক্ষ্য করা যায়। পুরো লেনদেনকাল জুড়ে সূচকের স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে কার্যক্রম চলতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের ইতিবাচক প্রবণতায় সপ্তাহের সূচনা হয়েছে শেয়ারবাজারে। আগামী দিনগুলোতে এই ধারা বজায় থাকলে অতি শিগগিরই শেয়ারবাজার পুনরায় নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে সূচক ও লেনদেনের ওঠানামা অস্বাভাবিক কিছু নয়, বরং এটি স্বাভাবিক। তবে শেয়ারবাজার যেহেতু একটি সংবেদনশীল খাত, তাই হুট করে শেয়ার লেনদেনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। লেনদেনের আগে সংশ্লিষ্ট কোম্পানি সম্পর্কে যথাযথভাবে জেনে, বুঝে এবং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিজেদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করে বিনিয়োগ করা উচিত। বাজার পরিস্থিতি যাই হোক না কেন, বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করা কর্তব্য। একই সঙ্গে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকেও দায়িত্ব পালন করতে হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট তৈরি না হওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি।
এদিকে, আজ (২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬০.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮.৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৯.৪৮ পয়েন্টে পৌঁছেছে।
আজ ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১২টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ১২৩টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭০৭ কোটি ৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৮০ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৬৫টির দর কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.০৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯২১.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৮.৮৫ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর