×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

১৪ দিনেই দেশে এলো ১.৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ২১:১৮:৪১

১৪ দিনেই দেশে এলো ১.৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসের অর্ধেক না পেরোতেই প্রবাসী আয়ে ভালো গতি দেখা যাচ্ছে। চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ধারা নির্দেশ করছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, ১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৩৫ কোটি ৪০ লাখ ডলার দেশে এসেছে। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৬৭ লাখ ডলার।

তিনি আরও বলেন, গত বছরের একই সময় দেশে এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে, যা রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দেয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসেও শক্তিশালী প্রবাহ দেখা গেছে। ওই মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত