ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'নবনির্বাচিত সংসদ সদস্যদের ঋণের অঙ্ক ১১ হাজার ৩৫৬ কোটি টাকা'
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে টিআইবি দেখিয়েছে, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংসদ সদস্যদের ব্যক্তিগত ঋণের পরিমাণ ক্রমান্বয়ে অস্বাভাবিকভাবে বাড়ছে। নবম জাতীয় সংসদে যেখানে এমপিদের মোট ঋণের পরিমাণ ছিল ১ হাজার ১০৭ কোটি টাকা, তা দ্বাদশ সংসদে ১০ হাজার ৩৯২ কোটিতে পৌঁছায় এবং সর্বশেষ ত্রয়োদশ সংসদে ১১ হাজার ৩৫৬ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই সংসদের ৪৯ দশমিক ৮৩ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক সদস্যই ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসাবে বিএনপির সংসদ সদস্যদের ৬২ দশমিক ০২ শতাংশ এবং জামায়াতে ইসলামীর ১৫ দশমিক ৯৪ শতাংশ সদস্যের ওপর ঋণের বোঝা রয়েছে। এছাড়া, ৬৭ দশমিক ৩৪ শতাংশ নির্বাচিত সদস্যের বার্ষিক আয় ১০ লাখ টাকার ওপরে এবং অন্তত ৪৮ জন সদস্য বছরে ১ কোটি টাকার বেশি আয় করেন।
নির্বাচনের শুদ্ধতা নিয়ে টিআইবি উল্লেখ করেছে, অংশগ্রহণকারী প্রার্থীদের ৯৯ শতাংশই কোনো না কোনোভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর মধ্যে ছিল প্রচারণা সামগ্রীতে মুদ্রণকারী প্রতিষ্ঠানের তথ্য না থাকা, শো-ডাউন, মশাল মিছিল এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অতিরিক্ত লোকবল বহন। এমনকি প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার মতো ঘটনাও সব দলের প্রার্থীদের ক্ষেত্রেই কম-বেশি দেখা গেছে। টিআইবির মতে, প্রধান সব দলের প্রার্থীরাই এই আচরণবিধি লঙ্ঘনের মিছিলে শামিল ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত