ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈপ্লবিক সংস্কার: পাসপোর্ট, পুলিশ ও আইনে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং নাগরিকসেবা সহজ করার লক্ষ্যে গত ১৮ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একগুচ্ছ উল্লেখযোগ্য সংস্কার সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার। ফৌজদারি কার্যবিধি সংশোধন থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু, স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা ও সেবা খাতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
আইন ও বিচার প্রক্রিয়ায় সংস্কার:
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৩(৩) ধারায় সংশোধন এনে তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশি স্বচ্ছতা বাড়ানো হয়েছে। এখন থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তদন্তাধীন প্রতিবেদন জমা দিতে কর্মকর্তাদের বাধ্য করতে পারবেন। এছাড়া গ্রেফতার, জামিন ও বিচারিক প্রক্রিয়াকে আরও যুগোপযোগী করতে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে।
পাসপোর্ট ও ভিসানীতি:
নাগরিক ভোগান্তি কমাতে এবং পাসপোর্ট ইস্যু দ্রুত করতে পুলিশি যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া শিথিল করা হয়েছে। এর ফলে রেকর্ড সময়ে বিপুল সংখ্যক পাসপোর্ট বিতরণ সম্ভব হয়েছে। পাশাপাশি বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের জন্য দৈনিক জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে, যা দেশের ভিসানীতিকে আরও শক্তিশালী করবে।
পুলিশ ও শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন:
পুলিশ সংস্কার কার্যক্রম পর্যালোচনা ও কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন ‘পুলিশ কমিশন’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট শর্তে অস্ত্র ব্যবহারের নীতিমালা এবং ‘অস্ত্র প্রতিরোধ ও নিরাপত্তা বিধিমালা ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ও আনসার বাহিনীর সাংগঠনিক কাঠামো ও নিয়োগ বিধিতেও আধুনিকায়ন করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা ও গোপনীয়তা:
নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়েছে। এতে রাষ্ট্রীয় নজরদারির সীমা নির্ধারণ ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার সুরক্ষাকবচ রাখা হয়েছে। এছাড়া প্রতিটি থানায় বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তথ্যভান্ডার সমন্বয় ও সেবা প্রাপ্তি সহজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে