ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন সরকারের শপথ ঘিরে ১৫ হাজার সদস্যের চার স্তরের নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। ১ হাজারেরও বেশি দেশি-বিদেশি অতিথির উপস্থিতিতে এই মেগা ইভেন্টকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে দক্ষিণ প্লাজা এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি (সুইপিং) সম্পন্ন করা হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‘স্ট্যান্ডবাই’ থাকবে সোয়াটসহ বিশেষায়িত সকল ইউনিট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের নিজ বাসভবন থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিতে বিশেষ প্রটোকল ও অর্ধশত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “মন্ত্রিসভার সদস্যদের আনা-নেওয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশে কঠোর নিরাপত্তা থাকবে। আমরা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আশঙ্কা করছি না, তবুও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।”
শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেকরোডে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হবে। আমন্ত্রিত অতিথিদের মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন প্রবেশপথ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদপ্তর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি