ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কার প্রস্তাবনা সম্বলিত ‘জুলাই জাতীয় সনদ’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই কার্যক্রমে অংশ নেবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এনসিপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলে নাহিদ ইসলামের পাশাপাশি আরও থাকবেন দলের কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ হলো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের একটি সমন্বিত রূপরেখা, যাতে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করেছে। এনসিপির এই স্বাক্ষরের মাধ্যমে সনদটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর