ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের পদত্যাগের আবেদন
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার মুখে এবার পদত্যাগের আবেদন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর পদত্যাগপত্র জমা দেন। সরকারের উচ্চপর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সিরাজ উদ্দিন মিয়া তাঁর পদত্যাগের আবেদনে উল্লেখ করেছেন যে, তিনি তাঁর চুক্তির অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগ। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত শনিবার তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের ভারও দেওয়া হয়েছিল, তবে আজ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসনিক এই রদবদল মূলত নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ। এর আগে গত শনিবারই বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সিরাজ উদ্দিন মিয়ার এই পদত্যাগের মধ্য দিয়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ধারা আরও জোরালো হলো।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগে প্রশাসনের নীতিনির্ধারণী পদে এই পরিবর্তনগুলো বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর