ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত ও ডাইভারশন দেওয়া হবে।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় বিকল্প পথ হিসেবে মিরপুর রোড থেকে ফার্মগেট অভিমুখী যানবাহনগুলোকে প্রতিরক্ষা গ্যাপ এবং বিজয় সরণি ক্রসিং হয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহনগুলোকে আসাদগেট এবং প্রতিরক্ষা গ্যাপ হয়ে উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি দিয়ে ফার্মগেট যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে যারা ধানমন্ডির দিকে যাবেন, তাদের খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং ও আসাদগেট পথ ব্যবহার করতে বলা হয়েছে। ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এই নির্দেশনায় নগরবাসীকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও বিপুল লোকসমাগমের কথা মাথায় রেখেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)